অবাঞ্চিত মেইলের উৎপাত থেকে নিস্তার মিলবে যেভাবে

৮ জানুয়ারি, ২০২২ ০৫:৩২  
প্রয়োজনীয় মেইলের পাশাপাশি মাঝে মাঝেই অপ্রয়োজনীয় মেইলে ভরে থাকে ইনবক্স। সময়ের অভাবে তা ডিলিট করাও হয়ে ওঠে না। ফলে প্রয়োজনীয় মেইলগুলো ইনবক্সে জায়গা না পেয়ে স্প্যামে চলে যাচ্ছে। তবে খুব সহজ উপায়ে মেইল বক্সের অবাঞ্ছিত মেইলগুলো অটো ডিলিট কো যায়। মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করেই পেয়ে যেতে পারেন এর সমাধান- ১. প্রথমে ডেস্কটপ/ল্যাপটপ বা মোবাইল থেকে Gmail ওপেন করুন। ২. সার্চ বারে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন। ৩. যদি আপনি সার্চ বাপে ফিল্টার আইকন না দেখতে পান তাহলে ম্যানুয়ালি সার্চ করুন। এজন্য সেটিংসে গিয়ে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস-এ ক্লিক করুন। এরপর Create A New Filter Button এ ক্লিক করুন। ৪. এরপর ওই ফিল্টার অপশনে গিয়ে একদম উপরে লিখুন কোন কোন মেইল অপ্রয়োজনীয়। তার ডোমেইন নাম লিখুন। যেমন Zomato, Linkedin বা অন্য কোনো সংস্থার ডোমেইন নেম। এরপর তা সেভ করুন। ৫. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন এবং Delet it অপশনে ক্লিক করুন। এভাবেই গুগলের মেইল অটো ডিলিট ফিচারটি অ্যাক্টিভ করলে আর কষ্ট করে ডিলিট করতে হবে না অবাঞ্চিত মেইল। নিজে থেকেই ডিলিট হবে অপ্রয়োজনীয় মেইলগুলো। এতে সময়ও বাঁচবে অনেক। সঙ্গে ভোগান্তিও।